ঢাকা  শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজাতিসংঘ নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে সানচেজ বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতা ও সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।

ভেটো ক্ষমতার অপব্যবহার এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যহীনতার সমালোচনা করে তিনি নিরাপত্তা পরিষদকে আরও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও যুগোপযোগী হিসেবে পুনর্গঠন করার জোর আহ্বান জানান।

ফিলিস্তিনসংকট প্রসঙ্গে স্প্যানিশ প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, গাজায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা ও গণহত্যা চালানো হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই তা চোখ বুজে সহ্য করতে পারে না।

তিনি অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানের পথে হাঁটার তাগিদ দেন।

উল্লেখ্য, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন অগ্রগামী ভূমিকা পালন করে আসছে এবং মধ্যপ্রাচ্যসংকট নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার মাদ্রিদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular