ঢাকা  সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ছয় ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ছয় ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

মো. তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সভায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গত এক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি এলজি বন্দুক, ১৫০টি ককটেল ও ১২টি এন্টি-বুলেট উদ্ধার করা হয়েছে বলে সভায় জানানো হয়।

মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা, ৮৪৮টি ইয়াবা ও ২৩২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস, একটি পালসার মোটরসাইকেল ও ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। তাঁরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর নেতাদের সহযোগিতার আহ্বান জানান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular