ঢাকা  মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকগোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ই-পেপারসাবস্ক্রাইব করুন

ইসরাইলি টিভি চ্যানেল ১২ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহু এক দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

ব্যক্তিগত উড়োজাহাজে রোববার সকালে আবুধাবি পৌঁছে দিনের বেশির ভাগ সময় তিনি আমিরাতের প্রেসিডেন্টের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। সন্ধ্যায় অধিকৃত ভূখণ্ডে ফিরে যান।

তবে সফর নিয়ে নেতানিয়াহুর দফতর কিংবা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই নেতানিয়াহুর এই সফরের খবর সামনে এলো।

এ বছরের ২৬ মার্চও নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করেছিলেন বলে রয়টার্স জানিয়েছে। সে সময় ‘অপারেশন রোরিং লায়ন’ চলাকালে তিনি আল আইন শহরে বিন জায়েদের সাথে বৈঠক করেন। তবে নেতানিয়াহুর দফতর সফরের দাবি করার পরও আমিরাত প্রকাশ্যে বৈঠকের কথা অস্বীকার করেছিল।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular