ঢাকা  বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামদুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সুমন দত্ত: পুরান ঢাকায় আনজুমান মফিদুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬০ জন দুস্থ, অসহায় ও গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টায় ঐতিহাসিক বিউটি বোর্ডিঙয়ের পিছনে ও প্রাণ বল্লভ মন্দির সংলগ্ন প্রধান সড়কে এই মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। মেডিকেল ক্যাম্প করতে সহযোগিতা করেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যাদের মধ্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢালী মোহাম্মাদ দেলোয়ার হোসেন ছিলেন অন্যতম। এছাড়া তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম মাঝি, সমাজসেবক মোঃ মীরুজ্জামান (মীরু) এবং মোঃ ফজলুল হক।

“জীবনেও সাথী, মরণেও সাথী”—এই স্লোগানকে সামনে রেখে আঞ্জুমান মফিদুল ইসলাম চিকিৎসা সেবা কমিটিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা সার্বিক সহায়তা করেছেন। পাশাপাশি ঢালী মোহাম্মদ মনোয়ার স্মৃতি ট্রাস্ট এতে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular