ঢাকা  বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিহাদির নাম মুছে ঢাবিতে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে ঢাবিতে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

নিউজ ডেস্ক:  ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিক্ষুব্ধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম ফলকে ভাঙচুর চালিয়ে, সেসব খুলে ফেলেন।

এক বছরের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।

এবার হাদির নাম মুছে দিয়ে বিভ্রান্তি উড়াতে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামে ফিরতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শুরু করে হলটির দাপ্তরিক কার্যক্রমে ‘শেখ মুজিবর রহমান’– লিখতে শুরু করেছে, বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

মুছে ফেলার এই উদ্যোগ শিক্ষার্থী নয়, হল প্রশাসনের উদ্যোগেই করা হয়েছে, বলে খবরের কাগজকে নিশ্চিত করেছে, হলটির শিক্ষার্থী থেকে শুরু করে হল প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারী। হল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ভাষ্য, বিভ্রান্তি এড়াতেই মুছে দেওয়া হয়েছে।

হল সংসদকে জানিয়ে মোছা হয়েছে জানিয়ে শেখ মুজিবুর রহমান হলের ভিপি মো. মুসলিমুর রহমান বলেন, ‘হল সংসদ এই জায়গায় ইনফর্মড না। আমি ফেসবুক মারফতে জানতে পারি যে নাম মোছার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশাসন বা অন্য কোথাও থেকে কোনো ইনফরমেশন পাইনি। হলের প্রভোস্টকে ফোন দিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি।’

এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular