ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নিউজ ডেস্ক : পাকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ১৩ ওভারে ১১১ রান করেও খরুচে বোলিংয়ের কারণে জিততে পারেনি লিটন দাসের দল। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান খরচায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচের পর বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসে। তবে অভিজ্ঞ এই পেসারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন।

মোস্তাফিজের বোলিং নিয়ে প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘দেখেন, ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’

ম্যাচ কোথায় হাতছাড়া হয়েছে, সেটি ব্যাখ্যা করতে গিয়ে লিটন দায় দিয়েছেন মিডল ওভারের বোলিংকে। তার ভাষায়, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওই ওভার বাউন্ডারিগুলো কম খেতাম তাহলে চান্স বেশি থাকত।’

উইকেট ও দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকার প্রভাবও তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে রুমে বসা, প্লাস আমরা টসে হেরে গেছি। তো আমাদের হাতে তো কোনো অপশন ছিল না, উইকেটটাও একটু ডিফিকাল্টি ফেস করার ছিল।’

শুরুতে দ্রুত তিন উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের প্রশংসা করে লিটন বলেন, ‘ক্রেডিট গোজ টু হৃদয় যে ও আমাদের টিমকে কামব্যাক করিয়েছে ওই জায়গা থেকে। মোসাদ্দেক এবং হৃদয়ের পার্টনারশিপটা খুবই ভালো ছিল।’

১১১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যথেষ্ট ছিল, কিন্তু আমরা যদি একটু বোলিং আরেকটু ভালো করতাম তাহলে অন্যরকম হতো।’

মোস্তাফিজের বদলে স্পিনার ব্যবহার করা যেত কি না, এমন প্রশ্নের জবাবেও অধিনায়ক নিজের সিদ্ধান্তের পক্ষে ছিলেন। লিটন বলেন, ‘আজকে মোস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না।’ পরে তিনি আরও বলেন, ‘আমার কাছে বেস্ট অপশন মোস্তাফিজ মনে হয়েছে, আমি করিয়েছি।’

এশিয়ান গেমসে সোনার পদক জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশা আছে বলেও স্বীকার করেছেন লিটন। তিনি বলেন, ‘স্বাভাবিক বিষয়, যখন দেশ ছাড়ছি বলছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই। সো ওই জায়গাটা আমরা যেতে পারিনি।’

২০১০ সালের পর আবার সোনা জিততে না পারা নিয়েও লিটনের কণ্ঠে আক্ষেপ ছিল। তিনি বলেন, ‘না, কখনোই আদর্শ না। আমাদের অবশ্যই গোল্ড পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, কিন্তু চেষ্টা তো করেই যাব। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারাও চেষ্টা করবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular