ঢাকা  সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে তিন মাসের বিশেষ মশক নিধন কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে তিন মাসের বিশেষ মশক নিধন কর্মসূচি

ফারজানা আক্তার নূর, লক্ষ্মীপুর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএম) ডা. অরূপ পাল, শিশু বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসকেরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই নিয়মিত এসব স্থানে জমে থাকা পানি অপসারণ করতে হবে।

জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular