ঢাকা  মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরসীমান্তে বিএসএফ এর ছররা গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত

সীমান্তে বিএসএফ এর ছররা গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত

নিউজ ডেস্ক: সীমান্তে ভুল করে নিজ দেশের নাগরিকদের ওপর গুলি চালিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এতে ছররা গুলিতে আহত দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হলেন– আব্দুল আলিম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা।

সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা জানান, গত রোববার দুপুর আনুমানিক ১টার দিকে তারা সীমান্তে গরু চড়াচ্ছিলেন। এক পর্যায়ে ভুলবশত তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে এলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি বর্ষণ করে। বার বার ভারতীয় নাগরিকত্বের পরিচয় দেওয়ার পরও বিএসএফ তাদের ওপর অমানবিক নির্যাতন চালায় এবং গুলিবিদ্ধ অবস্থাতে কুড়িগ্রাম সীমান্তে ফেলে রেখে চলে যায়।

পরে গত রোববার রাতে কুড়িগ্রামের সীমান্তবর্তী কয়েকজন স্থানীয় জেলে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ২টার দিকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভারতের আসাম রাজ্যের স্থায়ী বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের। ভারতীয় নাগরিকত্বের প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র ও প্রমাণাদি তাদের কাছে রয়েছে বলে তারা দাবি করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular