ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানার্জন করতে হবে

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানার্জন করতে হবে

ঢাকা নিউজ ডেস্ক:  অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; তাদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। এসব দক্ষতা ছাড়া ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন হবে।

৯ অক্টোবর শুক্রবার দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো শিক্ষার্থী একক প্রচেষ্টায় সব অর্জন করতে পারে না; এজন্য পরিবারের সহযোগিতা প্রয়োজন। যে পরিবারে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা কঠিন। যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরো ভালো করতে পারে।

তিনি স্কুলজীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘ঐতিহাসিকভাবেই এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। স্কুলে প্রবেশের পর নিজের শিক্ষাজীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। স্কুলের সমাবেশ, ক্রিকেট খেলা ও গ্রন্থাগারকে ঘিরে শৈশবের স্মৃতিগুলো এখনো হৃদয়ে অমলিন। মানুষ জীবনের অনেক ঘটনা ভুলে গেলেও স্কুলজীবনের স্মৃতি সহজে ভোলে না। আমার সেই শিক্ষকদের নাম এখনো মনে আছে। স্কুলের দপ্তরিসহ যারা বিভিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের স্মৃতিও মনে ছবির মতো অঙ্কিত রয়েছে।’

কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর নেই জানতে পেরে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখানে কম্পিউটার ল্যাব নেই, সেটা আমাকে বিস্মিত করেছে। এই সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চলতেই পারে না। এখানে কম্পিউটার ল্যাব করে দেওয়া হবে।’

এর আগে সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন, এই ধরনের উদ্যোগ দেশে এটাই প্রথম।উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন আছে। সেসব দেশের নাগরিকরা সাইকেল চালিয়ে অফিসে যায়। তাতে তাদের শরীরচর্চাও হয়ে যায়। এ কারণে তাদের অসুস্থ হওয়া বা রোগে আক্রান্ত হওয়ার হারও কম। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়।’

চট্টগ্রাম নগরীতে আরো চার-পাঁচটি সাইকেল চলাচলের পথ নির্মাণের জন্য মেয়রকে অনুরোধ করছি। শুধু বাস ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীল না থেকে সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। নগরীর খালগুলোর দুই পাশে যেখানে সম্ভব হাঁটার পথ নির্মাণের জন্য মেয়রকে বলা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে হাঁটতে ও দৌড়াতে পারে, সেজন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো ইভেন্টে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।’

নারী-পুরুষ সবার হাঁটার জন্য বিভিন্ন এলাকায় হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরজীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্টকেন্দ্রিক হয়ে পড়ছে। ফলে শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

ঢাকা নিউজ/এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular