ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকাডুবি

ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দিকে যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১১৬ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা।

রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের আগপর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।

জিবুতির পূর্ব উপকূলে গুহেরে এলাকার কাছে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালির মুখোমুখি স্থানে নৌকাটি ডুবে যায়।

নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় ৮০ জনের বেশি যাত্রী বেঁচে গেছেন। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। এদিকে, জিবুতির কর্তৃপক্ষের নেতৃত্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, ‘জরুরি সহায়তা দিতে আমাদের দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’

প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসীরা এই পথে যাত্রা করার সময় যে বিপদের মুখে পড়েন, এই মর্মান্তিক ঘটনা তা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়।’

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতিবছর হাজারো অভিবাসী ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর আশায় বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দেন। তবে এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করা হয়েছে। গত বছর এই পথে ইয়েমেন যাওয়ার চেষ্টা করেছিলেন পাঁচ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তারা নিখোঁজ রয়েছেন।

ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ায় দেশটি থেকেও কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন।

সূত্র: আল জাজিরার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular