সোহানুর রহমান সোহান, কিশোরগঞ্জ প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা সংলগ্ন হাজী আসমত আলী মেডিকেল সেন্টারে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটির অর্থায়নে ও ঢাকা মোহাম্মদপুরের দৃষ্টি আই হসপিটালের উদ্যোগে ফ্রি ছানি অপারেশনের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
আজ ১২ অক্টোবর (সোমবার) সকালে দৃষ্টি আই হসপিটালের মেডিকেল টিম তাৎক্ষণিক ৫৫ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাসে করে ঢাকায় প্রেরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী আসমত আলী পরিবারের সুযোগ্য উত্তরসূরী জাকির হোসেন সওদাগর, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, ভৈরব পৌর ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির,হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দৃষ্টি আই হসপিটালের ম্যানেজার মোহাম্মদ মাসুদুজ্জামান, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা.কে এম সেলিম মাহমুদ,শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাবরক্ষক মুজিবুর রহমান, দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস সহ আরো অনেকেই।




