ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগফরগাঁওয়ে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেপ্তার

গফরগাঁওয়ে যৌন নিপীড়ন মামলার আসামি গ্রেপ্তার

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
গত শনিবার(১০ অক্টোবর) দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.মোস্তফা(৫০) তিনি একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন গরু ব্যবসায়ী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো। চারিপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় মোস্তফা শিশুটিকে রাস্তার পাশে একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে এ ঘটনাটি জানায়।
 
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করে ভয়ভীতি দেখানো হয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা রোববার রাতে বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
 
পরে পুলিশ মামলার অভিযুক্ত আসামি মোস্তফাকে সোমবার রাতে গ্রেপ্তার করে। গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular