ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারোনালদোর ফেরা নিয়ে আশাবাদী ভিতিনহা

রোনালদোর ফেরা নিয়ে আশাবাদী ভিতিনহা

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগালের জাতীয় দল যেন অপূর্ণ। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের সঙ্গে কোচ হোর্হে জেসুসের বিরোধে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে সেই অস্বস্তিকর পরিস্থিতির অবসান চান সতীর্থরা। রোনালদোর জাতীয় দলে ফেরার পথও খোলা দেখতে চান তারা। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহার আশা, দ্রুতই সবকিছুর সমাধান হবে। আবারও দেশের জার্সিতে দেখা যাবে রেকর্ড গোলদাতাকে।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে খেলার সুযোগ না পেয়ে কোচ জেসুসের ওপর ক্ষুব্ধ হন রোনালদো। ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড এরপর পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। তবে একই সঙ্গে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন আল নাসরের এই তারকা।

বিষয়টি নিয়ে কথা বলেছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনহা। বুধবার ম্যানচেস্টার সিটির মাঠে ৪-২ গোলের জয়ের পর টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, সবকিছুর ভালোভাবে মীমাংসা হবে। আশা করি, তিনি ফিরে আসবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলতে, আমরা সবাই এটাই চাই। আমি আশা করি, তিনি ফিরবেন এবং সব জট খুলে যাবে।’

এদিকে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন রোনালদো। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে যে শাস্তিই দিক, তা মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular