ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইয়ের বরাত দিয়ে আইআরআইবি জানায়, সফরকালে ল্যাভরভের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

বাগাই জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের চলমান দ্বিপক্ষীয় পরামর্শ এবং পারস্পরিক সমঝোতাগুলোর অগ্রগতি পর্যালোচনার অংশ।

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদার করেছে।

দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারিতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০ বছর মেয়াদি ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি’ স্বাক্ষর করেন।

চুক্তিটিতে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের বিধান রাখা হয়েছে এই চুক্তিতে, যদিও এতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular