ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঅক্টোবরেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর

অক্টোবরেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর

শিক্ষা ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

উল্লেখ্য, এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular