ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন ও সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular