ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখনিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন

নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছেন। নিউ ইয়র্ক স্টেট বোর্ড অফ ল এক্সামিনার্স এক অভিনন্দন বার্তায় জানায়, গত ২৮-২৯ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত নিউ ইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাদাত আরেফিন তাসিন। এছাড়াও তিনি নিউ ইয়র্ক ল কোর্স, নিউ ইয়র্ক ল এক্সাম এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সামও সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
কোর্ট অফ আপিলসের নিয়মাবলী (কোর্ট রুলস ৫২০ দশমিক ৭) অনুসারে বোর্ড তাকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য ‘অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্ট’-এ প্রত্যয়ন করেছে।
এমন খুশির খবর জেনে এক প্রতিক্রিয়ায় আরেফিন তাসিন জানান, এজন্য তিনি খুবই আনন্দিত এবং স্থল কৃতিত্ব তার বাবা ও মায়ের। তবে তিনি বিশ্বের যেখানেই থাকুন না কেনো বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান।
জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা, ধৈর্য্য ও নিরলস প্রচেষ্টায় নিউ ইয়র্কের মর্যাদাপূর্ণ সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে সম্প্রতি জুরিস ডক্টর (J.D.) ডিগ্রি অর্জন করেন তাসিন।
সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল শহরের কলেজ রোডে মাতুলালয়ে (নানা বাড়ি) জন্মগ্রহণ করেন। তার বাবা নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। মাত্র ৪ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাসিন। সেখানে কৃতিত্বের সাথে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে তিনি আইন বিষয়ে উচ্চতর এই ডিগ্রি অর্জন করেন।
ছেলের এমন গৌরবোজ্জ্বল অর্জনে পিতা হাবিবুর রহমান সেলিম রেজা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাসিনের এই সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular