ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঅবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

নিউজ ডেস্ক:   চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার বস্তা সার জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব সার জব্দ করে। পরে গোডাউনটি সিলগালা করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার।

এ ঘটনায় গোডাউনের মালিক হাসানুল নাঈমকে পলাতক আসামি উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। হাসানুল নাঈম দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের মৃত মফিজুল হক ওরফে মফির ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন বলেন, নতুন হাউলী গ্রামে অবস্থিত নাঈম বীজ ভান্ডারের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা দেড় হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। পরে গোডাউনটি সিলগালা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, অবৈধভাবে মজুত করা সার জব্দের পর গোডাউন সিলগালা করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে পুলিশ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular