ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরাঙামাটিতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটিতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

নিউজ ডেস্ক: নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে বিভিন্ন বিহারে পূজা, ধর্মীয় দেশনা, পিণ্ডদান ও প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন শত শত ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী।

বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণরা তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দান উৎসবের আয়োজন। আগামী এক মাস রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে এ ধর্মীয় উৎসব উদ্‌যাপিত হবে।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকালে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতরাশ এবং বুদ্ধপূজার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত ধর্মসভায় ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির।

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী নিরুপা দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা প্রমুখ। ধর্মীয় আয়োজনে শত শত নারী-পুরুষ অংশ নেন। বিকেলে বিহার প্রাঙ্গণে হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়।

ধর্মীয় দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের অহিংসার নীতি অনুসরণ এবং হিংসা, লোভ, মোহ ও মিথ্যাদৃষ্টি পরিহারের আহ্বান জানান। তারা মৈত্রীপূর্ণ মনোভাব নিয়ে সৎ পথে চলা এবং পরস্পরের সঙ্গে সুখে-শান্তিতে বসবাসের উপদেশ দেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular