ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয় আ’লীগের শেষ পাঁচ বছরে দুর্বৃত্তের হাতে সাড়ে ১৬ হাজার মানুষ খুন

 আ’লীগের শেষ পাঁচ বছরে দুর্বৃত্তের হাতে সাড়ে ১৬ হাজার মানুষ খুন

নিউজ ডেস্ক:   ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে ঢাকাসহ সারা দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। এহিসেবে গড়ে প্রতিদিন ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ্যে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে আনে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে পাঁচ বছর আট মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular