ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাত পুলিশ কর্মকর্তার বদলি, প্রজ্ঞাপন জারি

সাত পুলিশ কর্মকর্তার বদলি, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি ও নতুন পদায়নকৃত কর্মকর্তারা হলেন—মো. আহসান হাবীব পলাশকে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি থেকে বদলি করে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) করা হয়েছে;

মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে;

গাজী জসীম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি করা হয়েছে;

ইসরাইল হাওলাদারকে জিএমপি গাজীপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে;

মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে এবং

মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular