ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতশ্রম আদালতে ড. ইউনূসের ৫ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

শ্রম আদালতে ড. ইউনূসের ৫ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

ড. মুহাম্মদ ইউনূসের নামে যখন শ্রম আদালতে আলাদা পাচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়।

এর ফলে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিলই থাকবে। এর আগে গত ২৪ অক্টোবর শ্রম আইনের ৫ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular