ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঢাকার ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা চান ডিএমপি কমিশনার

ঢাকার ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা চান ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীল ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান।

ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) সক্রিয় করা হয়েছে জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর মতামত নিয়েই দেয়া হবে পুলিশি সেবা।

ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।’

স্কুল-কলেজের পাশে অভিভাবকদের বাসা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular