ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন বয়স বাড়িয়ে ছয় বছর করা হয়েছে, যা আগে ২০২৫ সালের নীতিমালায় ছিল পাঁচ বছর।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের শিথিলতা থাকবে।

নীতিমালায় বলা হয়েছে, শূন্য আসন সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করানো যাবে এবং প্রতি শ্রেণি বা শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। প্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষা যেন একই এলাকার অন্য স্কুলের সাথে একই দিনে না পড়ে, সে জন্য থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে তারিখ ও সময় নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular