ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস

নিউজ ডেস্ক:   দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে টাইগাররা। এতে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই কীর্তি গড়তে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। হৃদয় ১৩৭ ও লিটন করেন ১২০ রান। তাদের ব্যাটে ভর করে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ।

এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।

২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এত দিন সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।

বাংলাদেশের এই কীর্তি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটের আরেকটি দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটিয়েছে। দেশটিতে গত ১৭ বছরে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো ৪০০ রানের দেখা মিললো। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular