ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

গৌরীপুরে ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ওষুধ ভেবে কীটনাশক পান করে লিজা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
লিজা আক্তার উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের মো. আব্দুল জব্বারের কন্যা।

মৃতের পরিবার সূত্র জানায়, রবিবার বিকালে ওষুধ ভেবে ঘাস মারার কীটনাশক খেয়ে ফেলে লিজা আক্তার। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই লাশ হস্তান্তর করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular