নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন, তবে শাস্তি দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আজম বলেন, বিগত সরকারের আমলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম লিখিয়েছিলেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি মন্ত্রণালয় তাদেরকে খুঁজে বের করে, তাহলে প্রতারণার দায়ে শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের পর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন তবে শাস্তি পাবেন না।
দেশে রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন-এ কাজের অগ্রগতি শূন্যের কোটায় বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।



