ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি দুপুর ১টা ৩৭ মিনিটে শেষ হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত কথা করেন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় অনুমোদনের জন্য মোট ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ৪টি সম্পূর্ণ নতুন এবং বাকি ৮টি সংশোধিত প্রকল্প। উল্লেখ্য, সভা শেষে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

আজকের সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রয়েছে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ সংক্রান্ত দুটি প্রকল্পে (ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতি), যার মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। এ ছাড়া বরিশালের পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও আলোচ্যসূচিতে ছিল।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular