ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুবাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিউজ ডেস্ক: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন-এর আয়োজনে ‘National Child and Youth-Led Dialogue – ‘Five Zero’ Movement’-এর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন।

বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করেছে এবং সকল শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ প্রদানের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

মা ও শিশুর অপুষ্টি দূর করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মা ও শিশু যাতে অপুষ্টিতে না ভোগে সে লক্ষ্যে সরকার চলমান ১ হাজার দিনের কর্মসূচি’র মেয়াদ বৃদ্ধি করে চার বছরে উন্নীত করার চিন্তাভাবনা করছে। সরকার কেবল সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণই বৃদ্ধি করেনি, বরং ভাতাভোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা গেলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা অনেকাংশেই কমে আসবে। তাই পিতা-মাতার উচিত তাদের সন্তানদের শৈশব থেকেই ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। এই সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদেরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিশুদের সার্বিক বিকাশের স্বার্থে বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনদক্ষতামূলক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক Dr. Jared William Berends । এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোর-কিশোরীরাও উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular