ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে এতিমখানা ও মাদ্রাসায় দুম্বার গোস্তো বিতরণ

গফরগাঁওয়ে এতিমখানা ও মাদ্রাসায় দুম্বার গোস্তো বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও রাজকীয় সৌদি আরব সরকারের পাঠানো কোরবানীর (দুম্বা) গোস্তো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন ।

গত মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার গোস্তোগুলো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান ,ব্যবস্থাপনা কমিটির সদস্য, সহকারী শিক্ষা কর্মকর্তা কুশল আহমেদ,উপজেলা পাট কর্মকর্তা ফজলুল হক এবং সংশ্লিষ্ট এতিমখানা, মাদ্রাসা কমিটির ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান জানায়,ময়মনসিংহ জেলা থেকে প্রাপ্ত গফরগাঁও উপজেলার জন্য ৪০ কার্টন দুম্বার গোস্তো ৬৭ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় । প্রতিটি কার্টনে ২০ কেজি পরিমান গোস্তো রয়েছে। এগুলো মাদ্রাসা শিক্ষাথীদের আনুপাতিক হারে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুবাইয়া ইয়াছমিন বলেন,
‘ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার গোস্তো উপজেলার ৬৭টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে ।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular