ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা

জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা

নিউজ ডেস্ক : বিএনপি জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে। প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি দলটি বিভিন্ন প্রস্তাব রেখেছে।

বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে রোববার (১৫ ডিসেম্বর) একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কাছে এই প্রস্তাবানাপত্র জমা দেন।

সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উলে।লখ করা হয়েছে।’

বিএনপির এই নেতা জানান, দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular