ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসজামালপুরে বিএনপির বিজয় দিবসে শোভাযাত্রা

জামালপুরে বিএনপির বিজয় দিবসে শোভাযাত্রা

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে আনন্দ শোভাযাত্রা পূর্বক মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, তাদের কোন ষড়যন্ত্রে পা দেয়া যাবেনা। তিনি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে সেখান বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

বিজয় দিবসের আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular