আর্ন্তজাতিক ডেস্ক: লোহিত সাগরের উপর উড়তে থাকা একটি যুদ্ধবিমানকে ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দের একজন কিতবে ভূপাতিত হওয়ার সময় বিমানে থাকা দুই পাইলট বেরিয়ে পড়েন। তবে ভূপাতিত হওয়ার সময় বিমানে থাকা দুই পাইলট বেরিয়ে পড়েন। তাদের একজন কিছুটা চোট পেয়েছেন।
রয়টার্স সূত্রে এই তথ্য জানা যায়, রোববার এই ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ভুলবশত ঘটেছে।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। রণতরী বহরের একটি ক্ষেপণাস্ত্রবাহী পাহারাদার যুদ্ধজাহাজ গেটিসবার্গ ভুলবশত হর্নেট বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয়।



