ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএবার সিরিয়ার ক্ষমত্যাচ্যুত প্রেসিডেন্ট আসাদ স্ত্রীকেও হারাচ্ছেন

এবার সিরিয়ার ক্ষমত্যাচ্যুত প্রেসিডেন্ট আসাদ স্ত্রীকেও হারাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক :গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। সেইদিনেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, পরিবারসহ দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে তারা আছেন।

জেরুজালেম পোস্ট বলছে, আসমা মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি মস্কো ছেড়ে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার আদালতে আসমা আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। ব্রিটেন ও সিরিয়ার নাগরিক আসমার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, আসাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন রাশিয়ায় মঞ্জুর হয়েছে। তবে তাকে অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে। তার মস্কো ছাড়ার অনুমতি নাই এবং সেইসঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদানেও কড়া বিধিনিষেধ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমা। সেখানেই তার বেড়ে ওঠা। তবে ২০০০ সালে আসমা সিরিয়ায় যান এবং একই বছর ২৫ বছর বয়সে আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কর্তৃপক্ষ আসাদের সম্পত্তি এবং অর্থ জব্দ করে রেখেছে। মস্কোতে আসাদের ২৭০ কেজি সোনা, ১৮টি অ্যাপার্টমেন্ট এবং ২ বিলিয়ন ডলার অর্থ আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular