নিউজ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের। হাইব্রিড মডেলের ৮ দলের এই টুর্নামেন্টের শুরুতেই করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। মঙ্গরবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এ ট্রফির সময় সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি–
১৯ ফেব্র্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৩ ফেব্র্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান
৯ মার্চ: ফাইনাল, লাহোর (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে



