ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসচিবালয়ে আগুনের ঘটনায় ৩ দিনের মধ্যে প্রতিবেদন উচ্চ পর্যায়ের কমিটির

সচিবালয়ে আগুনের ঘটনায় ৩ দিনের মধ্যে প্রতিবেদন উচ্চ পর্যায়ের কমিটির

বিশেষ প্রতিনিধি, ঢাকা:  সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘তিন দিনের মধ্যে সচিবালয়ে আগুনের উৎস ও কারণ তদন্ত করে প্রতিবেদন দেবে উচ্চ পর্যায়ের কমিটি।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত চাই। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রোববার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।’

উপদেষ্টা রিজওয়ানা জানান, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন—গৃহায়ন সচিব, পুলিশের আইজি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ—একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

পরিবেশ উপদেষ্টা বলেন, এ ঘটনা নিয়ে সব প্রশ্নের উত্তরের জন্য তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে তদন্ত প্রতিবেদনের অনুলিপি গণমাধ্যমকে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular