ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহমটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অয়ন(৩৫) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত কাল শনিবার বিকেলে গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার দৌলতপুর গ্রামের সংগ্রাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় শনিবার বিকেলের দিকে একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মটরসাইকেল আরোহী অয়ন নামে এক যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা অবস্থায় দিবাগত রাত ১টার দিকে আহত যুবক মারা যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইদানিং​ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই রাস্তাঘাটে সাবধানে চলাচল করা উচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular