ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষে যে নির্দেশনা ডিএমপির

শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষে যে নির্দেশনা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল জাতীয় শহিদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা দিবেন। এটিকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনসমূহকে নিম্ন বর্ণিত ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

যেসব স্থান দিযে যানবাহন চলাচল করবে-

১। গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

২। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

৩। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশকৃত যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উক্ত অনুষ্ঠানে আসা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular