ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আগাখান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন

আগাখান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন

বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৫ পাওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাসসুম প্রথম বাংলাদেশী স্থপতি যিনি দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার জিতেছেন। এ বছর বিজয়ী হিসেবে সাতটি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে এ পুরস্ককার প্রদান করা হবে।

মেরিনা তাবাসসুম তাঁর ‘খুদিবাড়ি’ প্রকল্পের জন্য এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর আগে ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের স্থাপত্যের ডিজাইনের জন্য তিনি এ পুরস্কারের মনোনীত হন।

সম্মিলিতভাবে এবারের পুরষ্কৃত কাজগুলি বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু-প্রতিক্রিয়াশীল নকশার জন্য স্থাপত্যের অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে।

মেরিনা তাবাসসুম আরকিটেক্টস-এর তৈরি পুরস্কৃত প্রকল্প খুদি বাড়ি, বা “লিটল হাউস” বাংলাদেশের বন্যা এবং নদী ভাঙনের কারণে বারবার বাস্তুচ্যুত চর সম্প্রদায়ের জন্য একটি উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের কমিউনিটি দ্বারা স্ব-নির্মিত আবাসন সমাধান।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular