ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসআজ সারা দেশে স্বর্ণ বেচাকেনা বন্ধ

আজ সারা দেশে স্বর্ণ বেচাকেনা বন্ধ

নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১৯ অক্টোবর) ফলে সারা দেশে আজ স্বর্ণের স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে। এর আগে রবিবার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে মহাষ্টমী উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণের কারিগরদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাজুসের এ সিদ্ধান্তের ফলে আজ দেশের কোথাও স্বর্ণের দোকানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চলবে না। তাই স্বর্ণ কেনাকাটার পরিকল্পনা থাকলে ক্রেতাদের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে মহাষ্টমীর ছুটি শেষে কবে থেকে স্বর্ণের দোকানগুলোতে স্বাভাবিক বেচাকেনা শুরু হবে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular