ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:   দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গতে কারও মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গ রোগী হাসপাতালে ভর্তি হন। আর ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular