ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে শক্তিশালী এমওএবি বোমা ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে শক্তিশালী এমওএবি বোমা ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৪৩/বি বা মাদার অব অল বোম্বস (এমওএবি) প্রয়োগের নতুন সামরিক পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী।

বিষয়টির সঙ্গে পরিচিত যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে চরম অপ্রিয় হয়ে উঠেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অসন্তোষের আশঙ্কায় ট্রাম্পের উপর যুদ্ধ থামানোর রাজনৈতিক চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ইউএস সেন্টকম এলাকা থেকে সেনা প্রত্যাহারের আগে ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়ে বিজয় ঘোষণা করে দ্রুত সরে আসার কৌশল পুনর্বিবেচনা করা হচ্ছে।

সামরিক পরিকল্পনা অনুযায়ী, পিকঅ্যাক্স মাউন্টেনসহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিককেন্দ্রগুলোতে বিমান হামলার ক্ষেত্রে বিশেষভাবে এই এমওএবি বোমা ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা, সেখানে পারমাণবিক কর্মসূচির উপাদান মজুত রেখেছে তেহরান।

তবে এই শক্তিশালী বোমা ব্যবহারে ট্রাম্পের ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জিত হবে কিংবা যুদ্ধের অবসান ঘটবে কি না, তা নিয়ে খোদ মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মধ্যেই সংশয় রয়ে গেছে।

সূ্ত্র: সিএনএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular