ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইসলামপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ইসলামপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নের সভার চর কারিপাড়া এলাকায় আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে একটি জটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার হইতে বের হয়। মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাংচুর করে পালিয়ে যায়।

এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন।

এর প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষনিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular