ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঈদে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ঈদে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: বুধবার সন্ধ্যা থেকে ঈদের দিন বিকাল পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ ঘুরতে বেরিয়ে ছিলেন, কেউ ঢাকায় ফিরছিলেন। ঈদের দিন তাদের পরিবারগুলো বিষাদময় কাটালেন।

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।

মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে শহরের বেদগ্রাম এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে নিহত ৫
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), একই উপজেলার গোলাগ্রামের মাহাবুব শেখের ছেলে সোয়াইব শেখ ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আবদুল খালেকের মেয়ে খাদিজা খাতুন।

পুলিশ সুপার জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলে দুই আরোহী ও বাসের দুই যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ৬ বছরের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৪ জেলায় মোটরসাইকেলের ৭ আরোহী নিহত

ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী ও নড়াইলে সাতজন নিহত হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।

পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঈদের নামাজ পড়ার পর ফয়সাল ও তামিম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ফয়সাল এবং অটোরিকশার দুই যাত্রী সোহরাব হোসেন (৫০) ও শরীফকে (২৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular