ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাউপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২২ আগস্ট শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া স্থান হতে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীগণ সমাবেশস্থলে জড়ো হন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত ৯ সদস্যের পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয় এবং তাদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়।

কিন্তু বর্তমানে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীগণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদে তথা দশম গ্রেডে নিজেদের চাকরি করার সুযোগ চেয়ে আন্দোলন করছে। মূলত তাদের এ দাবির বিরুদ্ধেই ডিপ্লোমা প্রকৌশলীদের আজকের এই সমাবেশ।

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু। তিনি  শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমা এবং বিএসসি উভয়কেই প্রয়োজন। আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারগণ ডিজাইন, পরিকল্পনা, তদারকি, গবেষণা ইত্যাদি কাজ করবেন। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ডিজাইন বাস্তবায়ন ও মেইনটেন্যান্স ইত্যাদি কাজ করব। আপনারা আমাদের স্থানে কিংবা আমরা আপনাদের স্থানে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আসুন বিশৃঙ্খলা না করে মিলেমিশে দেশ গড়ি।

মোস্তাফিজুর বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে সুযোগ চাচ্ছে, কাল ১১তম গ্রেডে সুযোগ চাইবে—এটা তো হতে পারে না। প্রত্যেককেই তার নিজ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করা উচিত।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা যদি নিম্ন গ্রেডে আবেদন করেন তাহলে নিম্ন গ্রেডের লোকেরা কোথায় আবেদন করবেন?

সমাবেশে অন্যান্যদের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি মোস্তাফিজুর, সাইফুল ছাড়াও আরো অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তারা সরকারের প্রতি চার দফা দাবি পেশ করে।
দাবি সমুহ হলো: 

১) ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

২) মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করতে হবে।

৩) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি নিশ্চিত করে সকল প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং দেশের উন্নয়নের স্বার্থে ৫০% পদোন্নতি প্রদান করতে হবে।

৪) ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular