ঢাকা  শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাএশিয়ান গেমসের বিচ ভলিবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসের বিচ ভলিবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: টানা দুই হারের পর স্বস্তির জয় পেল বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ বিচ ভলিবলের পুল ‘এইচ’-এর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে হারিয়েছে রাকেশ সৈকত ও রাতুল আহমেদের জুটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হেকিনান রিয়োকুচি বিচ কোর্টে ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। মালদ্বীপের নাসিম আদম ও সাজিদ ইসমাইলের কাছে প্রথম সেটে ১৩-২১ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ।

তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় রাকেশ-রাতুল জুটি। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৯ পয়েন্টে সমতা ফেরায় তারা।

নির্ধারণী তৃতীয় সেটে উত্তেজনা আরও বাড়ে। শেষ পর্যন্ত ১৭-১৫ পয়েন্টে সেট জিতে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।

এর আগে পুল ‘এইচ’-এর প্রথম দুই ম্যাচে জাপান ও ইরানের কাছে সরাসরি ০-২ সেটে হেরেছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে ১১-২১, ১৫-২১ এবং ইরানের বিপক্ষে ১৩-২১, ১২-২১ পয়েন্টে হারতে হয়েছিল তাদের।

দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় তাই এশিয়ান গেমসে বাংলাদেশের বিচ ভলিবল দলের জন্য বড় স্বস্তির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular