ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহন, ৪ জনের সাজা

কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহন, ৪ জনের সাজা

দুই জেলের ১৩ দিন করে কারাদণ্ড, দুই পরিবহনকারীকে জরিমানা; জব্দ ৩ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ইলিশ পরিবহনের দায়ে অন্য দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা প্রায় তিন মণ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুই জেলে হলেন কমলনগর উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। অর্থদণ্ডপ্রাপ্ত দুই পরিবহনকারী হলেন একই গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় প্রায় তিন মণ ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular