কুষ্টিয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট কুষ্টিয়া পৌরসভায় সকাল দশটায় সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি কমরেড জলি তালুকদার । উদ্বোধনী সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কুষ্টিয়া জেলা শাখা ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড জলি তালুকদার, সদস্য, কেন্দ্রীয় কমিটি, সিপিবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড মানবেন্দ্র দেব, সদস্য, কেন্দ্রীয় কমিটি, সিপিবি। বক্তা: কমরেড শহিদুল আলম দিপু, সভাপতি, সিপিবি, কুষ্টিয়া জেলা কমিটি। কমরেড রফিকুল ইসলাম, সাবেক সভাপতি, সিপিবি, কুষ্টিয়া জেলা কমিটি। কমরেড ম, হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক, সিপিবি, কুষ্টিয়া জেলা কমিটি। সভাপতি: কমরেড অধ্যাপক নূরউদ্দিন আহমেদ, চেয়ারম্যান সম্মেলন প্রস্তুতি কমিটি- ২০২৫, সিপিবি, কুষ্টিয়া জেলা কমিটি।



