নিউজ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ফার্মেসিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় পৌরসভার ডাকবাংলো রোড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
ঢাকানিউজ২৪/মহফ



