ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শণে স্থানীয় সরকার উপদেষ্টা- সচিব

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শণে স্থানীয় সরকার উপদেষ্টা- সচিব

মোঃ নজরুল ইসলাম: পবিত্র ঈদুল আযহার দিন শনিবার (০৭ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। প্রথমে তিনি ডিএসসিসির আওতাধীন কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং পরে ডিএনসিসির আওতাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের পাশের এসটিএস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১২ ঘন্টার ( শনিবার রাত ১২টা ) মধ্যে সিটি কর্পোরেশন এর সকল বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ। সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ঈদে কেবল পশু নয়, কোরবানি হোক অবহেলারও। পরিচ্ছন্নতা হোক ঈমানের অংশ—কাজ হোক সবাই মিলে।

পরিদর্শনস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular